আগৈলঝাড়ায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

প্রকাশিত October 31, 2016
আগৈলঝাড়ায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা বখতিয়ার উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো মাসুদুর রহমান, মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আ মজিদ খান।