পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো আব্দুল হালিম চৌধুরী বলেছেন, পূবালী ব্যাংকের প্রত্যেক শাখা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রেখে আন্তরিক সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে হবে।
শনিবার সিলেট মহানগরীর দরগাগেটে একটি হোটেলের সম্মেলন কক্ষে পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিস আয়োজিত ‘ম্যানেজার এন্ড হিজ জব’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক বি এম শহীদুল হক। রিসোর্সপার্সন ছিলেন, পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের প্রধান মহাব্যবস্থাপক সৈয়দ আজিজ আহমদ, মহাব্যবস্থাপক আহমদ এনায়েত মঞ্জুর ও পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নিরঞ্জন চন্দ্র গোপ।
আরও উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক ঢাকা (দক্ষিণ) অঞ্চলের প্রধান মহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী, সিলেট পূর্বাঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক মাহবুব আহমদ, পশ্চিমাঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, মৌলভীবাজার অঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল, সিলেট প্রিন্সিপাল অফিসের উপ মহাব্যবস্থাপক মো মশিউর রহমান খান প্রমুখ।
কর্মশালায় সিলেট পূর্ব, পশ্চিম ও মৌলভীবাজার অঞ্চলের মোট ৯০টি শাখার ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তা, ইসলামী উইন্ডো ইনচার্জ, সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় এবং সিলেট প্রিন্সিপাল অফিসের কর্মকর্তারা অংশ নেন।