সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, প্রতিভাবান তরুণ সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর/৩ কার্তিক) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সাংবাদিক তুহিনুল হক তুহিনের জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্যও মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
এছাড়াও সিলেট জেলা প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ করে তাদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন জিন্দাবাজার হক সুপার মার্কেট জামে মসজিদের ইমাম মুফতি জাকারিয়া আহমদ বিরদলী।
দোয়া মাহফিলে অংশ নেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সভাপতি দৈনিক আধুনিক কাগজের উপদেষ্টা সম্পাদক আল আজাদ, সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরী, দৈনিক দেশবার্তার ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল, ইউএনবির সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, সাবেক সহসভাপতি, দৈনিক আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, ঐশি বাংলার সিলেট ব্যুরো প্রধান শফিকুর রহমান চৌধুরী, দৈনিক যুগান্তরের স্টাফ ফটো জার্নালিস্ট মামুন হাসান, দৈনিক আধুনিক কাগজের মাল্টিমিডিয়া ইনচার্জ এস এম সুজন, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার এম এ মালেক, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মো মুজিবুর রহমান ডালিম, দৈনিক আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমের নিউজ ইনচার্জ এনামুল কবীর, দৈনিক আলোকিত সময়ের ব্যুরো প্রধান সুলতান সুমন, সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার রাশেদুল হোসেন সোয়েব, দৈনিক উত্তরপূর্বর সাব এডিটর ফয়জুল আহমদ, সিলেট জেলা ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো রেজাউল হক ডালিম, কার্যনির্বাহী সদস্য, দৈনিক জৈন্তাবার্তার সহকারী বার্তা সম্পাদক রাজীব আহমেদ রাসেল ও তুহিন আহমদ, দৈনিক এদিন পত্রিকার ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাত, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি