জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৩ সদস্য সহ ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (১৬ অক্টোবর/১ কার্তিক) উপেজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
২০২৬ সালে ১৪ সেপ্টেম্বর জকিগঞ্জ থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ সদস্য হাতিডহর গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে রিমন আহমদ (২৪) ও মৃত মহরম আলীর ছেলে আতিকুর রহমানকে (২৯) গ্রেফতার করা হয়।
এর আগের দিন পুলিশ জকিগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য শামীম আহমদকে (৩৪) গ্রেফতার করে। তিনি জকিগঞ্জ পৌরসভার পীরেরচক এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
এছাড়াও সিএনজি অটোরিকশা চুরির দায়ে সিলেটের বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে নুরুজ্জামান (৩০), সুনামঞ্জের ছাতক উপজেলার গড়গাঁও গ্রামের মকবুল আলীর ছেলে নূর হোসেন (৩৫) ও জকিগঞ্জ উপজেলার পশ্চিম জামডহর গ্রামের আসির আলীর ছেলে ছাদিকুর রহমানকে (২৫) আটক করা হয়।
জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে।