নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ২১৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে গ্রেফতার হয়েছে।
শনিবার (১৭ অক্টোব/১ কার্তিক) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যরা ১টি ট্রাক থেকে এসব নিষিদ্ধ দ্রব্য জব্দ করেন।
এ সময় মো মিরাজ বাবু (২৩, পিতা মো আরিফ হোসেন, ভুলিপাড়া, খরপা, পোরশা, জেলা নওগাঁ), মো ইদ্রিস আলী (৩৮, পিতা আব্দুর রাজ্জাক, এনায়েতপুর, ব্রাহ্মণপাড়া, মহাদেবপুর, নওগাঁ) ও মো রমজান হোসেন তামিমকে (২৪, পিতা মৃত মোহাম্মদ আব্দুল হামিদ, কাশিপুর, পত্নিতলা, নওগাঁ) গ্রেফতার করা হয়।