সদর উপজেলায় চা শ্রমিক ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত October 14, 2026
সদর উপজেলায় চা শ্রমিক ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সিলেট সদর উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য অফিস ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার স্কুল এন্ড কলেজে চা শ্রমিক ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর/২৯ আশ্বিন) হীড বাংলাদেশ, খাদিমপাড়া হাসপাতাল ও ইনক্লুসিভ আই হসপিটালের সহযোগিতায় এর আয়োজন করা হয়।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে হীড বাংলাদেশের সহযোগিতায় ৯৩ জনকে এক্সরে পরীক্ষা করে সন্দেহভাজন ২২ জন যক্ষা রোগী শনাক্ত করা হয়।
পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় মা ও শিশু সেবা প্রদান করা হয় আনুমানিক ৩৫০ জনকে।
উপজেলা স্বাস্থ্য অফিস পরামর্শ ও বিনামূল্যে ঔষধ প্রদান করে ২৭৬ জনকে।
ইনক্লুসিভ আই হসপিটালের সহায়তায় ৮৮ জন রোগীর ফ্রি চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনকে চশমা ও ওষুধ সরবরাহ করা হয়।
এছাড়াও ফড়িংউরা কমিউনিটি ক্লিনিকে ১৮ জনকে হামের টিকা সহ টিকাদান ক্যাম্পেইন করা হয়।
মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শারমিন আরা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ। সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো শওকত জামিল, উপজেলা বিএনপির সভাপতি মো আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ ও সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো হারুনুর রশিদ। সংবাদ বিজ্ঞপ্তি