শাল্লা প্রতিনিধি : ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নগেন্দ্র চন্দ্র সরকার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিটি নারী পরিবার প্রধানকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। তবে নির্ধারিত আর্থসামাজিক মানদণ্ড যাচাই করে কেবল যোগ্য ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারি ভাতার আওতায় আসবে। ১২ অক্টোবর থেকে দেশব্যাপী বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এই কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি ভাতা হিসেবে বিতরণ করা হবে।