জকিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না। ।
রবিবার (১১ অক্টোবর) দুপুর ২টায় সিলেটের জকিগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
শায়েখ মোস্তফা আহমদের সভাপতিত্বে ও মাওলানা আলী আফসার জিহাদীর পরিচালনায় সমাবেশে মাওলানা মামুনুল হক আরো বলেন, দেশে তেল নেই, গ্যাস নেই, কলকারখানা বন্ধ হচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় হাহাকার তৈরি হবে।
তিনি আরো বলেন, “বাঙালির একটা বৈশিষ্ট্য আছে, ধরে ধরে ধরে না-ধরলে কিন্তু ছাড়ে না। যেভাবে শেখ হাসিনাকে ধরেছিল, ছেড়ে দেয়নি; আপনাদেরকেও ধরলে ছাড়বে না।”
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ছলচাতুরী করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না।
সমাবেশ থেকে তিনি আসন্ন জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঈমাম সমিতির সিলেট জেলা সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের নাম ঘোষণা করেন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ ও কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।