শাল্লায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস

প্রকাশিত October 6, 2026
শাল্লায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা সম্মেলন কক্ষে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার ও নিত্যানন্দ দাস নিতাই, কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল ঘোষ।
বক্তারা একটি দক্ষ ও মানবিক প্রজন্ম গঠনে শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত উন্নয়ন ও মানসম্মত শিক্ষার জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।