সজল ঘোষ : সিলেট সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে।
এ বছর সিলেট জেলায় ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। এরমধ্যে মহানগর এলাকায় সর্বজনীন পূজা হবে ১৪৬টি আর পারিবারিক হবে ১৬টি। সবমিলিয়ে ১৬২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় সর্বজনীন পূজা হবে ৪৭৪টি আর পারিবারিক পূজা হবে ২৬টি। সব মিলিয়ে সর্বমোট ৪৭৪টি পূজা হবে।
উপজেলা পর্যায়ে পূজার সংখ্যা হলো, গোলাপগঞ্জে সর্বজনীন ৫৮টি ও পারিবারিক ৫টি, বালাগঞ্জে সর্বজনীন ৩০টি ও পারিবারিক ৩টি, কানাইঘাটে সর্বজনীন ৩৫টি, জৈন্তাপুরে সর্বজনীন ২০টি, ফেঞ্চুগঞ্জে সর্বজনীন ৪০টি ও পারিবারিক ১টি, বিশ্বনাথে সর্বজনীন ২৩টি ও পারিবারিক ৩টি, গোয়াইনঘাটে সর্বজনীন ৪০টি, জকিগঞ্জে সর্বজনীন ৯৩টি ও পারিবারিক ২টি, বিয়ানীবাজারে সর্বজনীন ৪২টি ও পারিবারিক ১২টি, কোম্পানীগঞ্জে সর্বজনীন ২৮টি এবং ওসমানীনগরে সর্বজনীন ৩৯টি।