সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে আইসিসি প্রতিনিধি দল

প্রকাশিত October 3, 2026
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে আইসিসি প্রতিনিধি দল

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি প্রতিনিধি দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে।
প্রতিনিধি দলকে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি পরিচালক, সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রতিনিধি দল মাঠের অবস্থা, ড্রেসিংরুম, ডাগআউট, গ্যালারি ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধাসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো সম্পর্কে খোঁজখবর নেয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস প্রমুখ।
আইসিসি প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশের প্রধান পিচ কিউরেটর অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং, আইসিসির এশিয়া অঞ্চলের ফাইন্যান্স অ্যান্ড অপারেশনস অফিসার নীতিশা কথারি, অ্যান্টি-করাপশন ইউনিটের কর্মকর্তা দরিয়ান ক্লারেন্স, ক্রিকেট পিচ কিউরেটর ও ক্রীড়া মাঠ পরামর্শক টবি লামসডেন, এমি এলিজাবেথ গ্যারেট ও পীযুষ পঙ্কজ।
২০২৭ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি