আগামী ১১ অক্টোবর দূপুর ২টায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত প্রস্তুতি সভা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত রিজিওনাল ও শাখা নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
সেন্ট্রাল লন্ডনে বারাকায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং কো-কনভেনর মসুদ আহমদ ও অর্থ সচিব আসরাফ মিয়ার যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড হাসনাত এম হোসেইন। বিশেষ অতিথি ছিলেন প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাউথ ইস্টের কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, সদস্য সচিব তাজুল ইসলাম, সাবেক মেয়র ফুলজার আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূরুল ইসলাম, কবি নূরজাহান শিল্পী, শাহ শাফী, সৈয়দ তানজম সুয়েব, আব্দুর রহিম রনজু, সৈয়দ কাহের, আহমেদ সাদিক, মুক্তার আলী, সৈয়দ সায়েম করিম, আব্দুস বাছিত রাফি, গিয়াস উদ্দিন, আব্দুল মুহিত, ইসলাম উদ্দিন, আব্দুল মালিক, আবুল কালাম আজাদ, আব্দুল মুকিত, আলি হোসেন, শেখ মিজানুর রহমান, বদরুল হক মনসুর ও আহাদ আলী।
সভায় খসড়া সংবিধান অনুমোদন, নির্বাচন কমিশন গঠন ও রিজিওনাল প্রতিনিধি এবং ভোটিং ডেলিগটসের তালিকা চূড়ান্ত করা হয়ে।
সভার সভাপতি সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর প্রবাসে সিলেটবাসীর উন্নয়ন,পারস্পরিক সম্পর্কের ঐক্য সুদৃঢ় করা ও প্রবাসীদের দাবি দাওয়ার ক্যাম্পেইনে সংগঠনকে এগিয়ে নিতে গ্রেটার সিলেটবাসীর সম্মেলনে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি