নিজস্ব প্রতিবেদক : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাইফেলের ম্যাগাজিন, গুলি ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সোয়া ৪টায় জেলার জৈন্তাপুর উপজেলার বাউরভাগ মল্লিফৌদ গ্রামে সাফরি নদীর পারে বিশেষ অভিযান চালায়।
এ সময় সাফরি নদীর পাড়ে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি রাইফেলের ম্যাগাজিন, ২টি হ্যান্ড গ্রেনেড ও থানা থেকে লুট হওয়া থ্রি-নট-থ্রি রাইফেলের ১১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের সঙ্গে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড ২টি এসআরবি-৯ সিলেটের বোম্ব ডিসপোজাল ইউনিটকে দিয়ে ধ্বংস করা হয়েছে।