সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭৬০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ২

প্রকাশিত September 26, 2026
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭৬০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা সহ ২ জন গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ পূর্ব বাজারে জকিগঞ্জ-কালীগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় ৭ হাজার ইয়াবা সহ মো হাসান মাহমুদ আবুল (৩৮, পিতার মৃত আব্দুল মালিক, জুলাই মাঝরচটি, সাতবাক, কানাইঘাট, সিলেট) নামের একজনকে গ্রেফতার করা হয়।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনের সড়কে চেক পোস্ট স্থাপন করে আরো ৬০০ পিস ইয়াবা ও একটি পালসার মোটরসাইকেল সহ মো ছমির আহমদ স্বপন (৩৮, পিতা মৃত ইব্রাহিম আলী ইবই মিয়া, দক্ষিণ খলাছড়া, চান্দশ্রীকোনা, জকিগঞ্জ, সিলেট) নামের আরেকজনকে গ্রেফতার করা।
এ ব্যাপারে জকিগঞ্জ থানায় পৃথক পৃথক মাদক মামলা রুজু করে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।