মধ্যনগর উপজেলায় ব্যাপক আয়োজনে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব

প্রকাশিত September 25, 2026
মধ্যনগর উপজেলায় ব্যাপক আয়োজনে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব

মধ্যনগর সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ব্যাপক আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে।
এবার উপজেলার ৪ ইউনিয়নে ৩৫টি মন্ডপে হবে শারদীয় পূজা। ইউনিয়ন ভিত্তিক মন্ডপ সংখ্যা হলো মধ্যনগর সদরে ১২, চামরদানীতে ৯, বংশীকুন্ডা দক্ষিণে ১০ ও উত্তর বংশীকুন্ডায় ৪।
আগামী ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হবে আর ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে হিন্দু ধর্মীয় সবচেয়ে বড় উৎসব সমাপ্ত হবে।