মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস হাই স্কুল এন্ড কলেজে ওরিয়েন্টেশন

প্রকাশিত September 24, 2026
মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস হাই স্কুল এন্ড কলেজে ওরিয়েন্টেশন

ফেঞ্চুগঞ্জ মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস হাই স্কুল এন্ড কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
কলেজ মিলনায়তনে আয়োজিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো আব্দুল জলিল। উপস্থাপনায় ছিলেন প্রভাষক হুমায়ূন কবীর। অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য যুক্তরাজ্য প্রবাসী ফিরোজা চৌধুরী জেসি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভর্তি কমিটির আহ্বায়ক প্রভাষক মঞ্জুশ্রী গোস্বামী, প্রভাষক ফাহিমা বেগম, প্রভাষক মোহাম্মদ মাসুক মিয়া, প্রভাষক জাহেদ হাসান, প্রভাষক জুনায়েদ আল নাহিয়ান, সহকারী প্রধান শিক্ষক খায়রুল হাসান, সহকারী শিক্ষক অজন্তা রায়, সহকারী শিক্ষক নিউটন রায়, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার ঈশা ও একাদশ শ্রেণির শিক্ষার্থী তাওহিদা আক্তার সাহানা। কুরআন তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্রী মাহমুদা তাবাসসুম আরিফা। গীতা পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী পূর্ণিমা রানী বিশ্বাস।
এরপর অধ্যক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের পৃথকভাবে শপথ বাক্য পাঠ করান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো আব্দুল জলিল উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের নিরাপত্তার গুরুত্ব ও অভিভাবকদের সান্নিধ্যে থেকে এ পর্বের শিক্ষা সমাপ্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
তিনি বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য প্রতিষ্ঠানের ভালো পরিবেশ ও গুণগত মানসম্পন্ন শিক্ষকের প্রয়োজনীয়তার ওপর গুরত্ব আরোপ করেন।
অধ্যক্ষ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি