বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ জন

প্রকাশিত September 24, 2026
বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ জন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় থানা পুলিশের একটি অভিযানিক দল বিয়ানীবাজার উপজেলার কচকটখা এলাকায় চারখাই ইউনিয়ন পরিষদ ভবনের সামনে জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট স্থাপন করে এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুবেল আহাম্মদের (৩৮, পিতা রুস্তম আলী, দানিখোলা মোড়, ত্রিশাল, ময়মনসিংহ) বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।