দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশিত September 23, 2026
দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

4 SYLHET

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলার পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট জেলা শাখার আহবায়ক সুদীপ রঞ্জন সেন (বাপ্পু), সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃপেশ কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি গোপীকা সেন পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক দিপক কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সহ সভাপতি মলয় পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রজত কান্তি ভ্ট্টাচার্য্য, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন করণীয় ও বর্জনীয় সম্পর্কে এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংবাদ বিজ্ঞপ্তি