শ্রীমঙ্গলে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত || বাস আটক

প্রকাশিত September 23, 2026
শ্রীমঙ্গলে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত || বাস আটক

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট-ঢাকা মহাসড়কের লসনা এলাকায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি চা-বাগানের জয়ত্রী ও পাপ্পু। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকার লোকজন জানান, যাত্রীবাহী বাস আলম এশিয়ার সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনা কবলিত অটোরিকশার ভিতর থেকে ৩ জনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত ও আইনি পদক্ষেপ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।