পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত মামলার ৩ আসামি গ্রেফতার

প্রকাশিত March 10, 2026
পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত মামলার ৩ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর চৌকিদেখী এলাকায় উত্তরা পেট্রোল পাম্পে মোটরসাইকেলে ক্রম ভেঙে জ্বালানি তেল সরবরাহ না করায় পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় দায়েরকৃত মামলার ৩ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার (৯ মার্চ) আনুমানিক বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাম্প কর্মচারী জাহাঙ্গীর আলম বাদি হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে অভিযান চালিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার থেকে মঙ্গলবার (১০ মার্চ/২৫ ফাল্গুন) রাত ৯টায় মামলার আসামি মো ফাহিম অহমদ (২১, পিতা আব্দুল মান্নান, চৌকিদেখী, সিলেট), তামিম অহমদ (১৯, পিতা ফয়েজ আহমদ, বালাউট, সিলেট, বর্তমান ঠিকানা ৬৬ রংধনু, চৌকিদেখী, সিলেট) ও তানজিম অহমদ সজীবকে (১৯ ,পিতা মৃত আব্দুল জব্বার বাবুল, ১০২/২ রংধনু চৌকিদেখী, সিলেট) গ্রেফতার করে।