নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি লিটন ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

প্রকাশিত June 17, 2025
নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি লিটন ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত বাসচালকের সহকারী লিটনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট সদর কোম্পানি ও সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল সোমবার (১৬ জুন) রাত আনুমানিক পৌণে ১২টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ মামলার ঘটনায় নবীগঞ্জ থানায় দায়েরকৃত মামলার আসামি লিটনকে (২৬, পিতা নূরু মিয়া, রশিদপুর, বিশ্বনাথ, সিলেট) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্য তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।