প্রত্যাশিত সেবা না পেয়ে জনগণ ভোক্তা অধিদপ্তরের ওপর অসন্তুষ্ট : সিলেটে মহাপরিচালক

প্রকাশিত May 22, 2025
প্রত্যাশিত সেবা না পেয়ে জনগণ ভোক্তা অধিদপ্তরের ওপর অসন্তুষ্ট : সিলেটে মহাপরিচালক

বিশেষ প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ভোক্তা অধিকার আইন সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
বৃহস্পতিবার (২২ মে/৮ জ্যৈষ্ঠ) দুপুরে সিলেট মহানগরীর আলমপুরে সিলেট বিভাগীয় কমিশনার ভবনে ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত রাখেন।
মহাপরিচালক আরও জানান, সম্মিলিতভাবে জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী। মুখ্য আলোচক ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস। এছাড়াও বক্তব্য রাখেন, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সজিব খান সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ।