অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি লাভে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এসএমপি কমিশনার

প্রকাশিত May 19, 2025
অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি লাভে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এসএমপি কমিশনার

অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ-আইজিপি হিসেবে পদোন্নতি প্রাপ্ত সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার মো. রেজাউল করিমকে বিভাগীয় সহকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (১৯ মে/৫ বৈশাখ) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।
পরে এসএমপি সদরদপ্তরে বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক (নং ০৫.০০.০০০০.১৩৩.১২.০০৪২.২৫-১৭১, তারিখ : ১৮/০৫/২০২৫ খ্রি) মূলে মো রেজাউল করিম অতিরিক্ত আইজিপি (গ্রেড ২) পদে পদোন্নতি লাভ করেন।–তথ্য বিবরণী