পবিত্র রমজান উপলক্ষে মহানগরীর ইমাম-মুয়াজ্জিনগণকে সম্মানী দিয়েছে সিসিক

প্রকাশিত March 27, 2025
পবিত্র রমজান উপলক্ষে মহানগরীর ইমাম-মুয়াজ্জিনগণকে সম্মানী দিয়েছে সিসিক

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মো রেজা-উন-নবী বলেছেন, মসজিদগুলো মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে হবে।
পবিত্র রমজান উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ইমাম-মুয়াজ্জিনগণকে সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শারদা স্মৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মসজিদ হলো প্রান্তিকতম একটি প্রতিষ্ঠান, যা মানুষকে পরিশুদ্ধির জন্য, মানুষের কাছে ইসলামকে পৌছে দেওয়ার জন্য এবং সমাজের অসঙ্গতি দূর করে মানুষকে শুদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। সমাজে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সত্যিকার একটি আদর্শ সমাজ গঠনে ইমামগণসহ সাথে যারা রয়েছেন তাদের অনেক অবদান রয়েছে।
অনুষ্ঠানে ৪২টি ওয়ার্ডের ৬৩৮টি মসজিদের ৭৩৩ জন ইমামের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১৫ লাখ ৪৬ হাজার টাকা এবং ১০৮৯ জন মুয়াজ্জিনকে দেড় হাজার টাকা করে মোট ১৬ লাখ ৪৭ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো আশিক নূর ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো মনছুফ সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি