সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমিটি গঠন

প্রকাশিত September 26, 2016
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমিটি গঠন

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকালে মহানগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ মো ওয়াইছ মিয়াকে আহবায়ক ও আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ১৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন যুগ্ম আহবায়ক নাদিরা সুলতানা, মাসুক আহমদ, আজমল আলী, অলিউর রহমান, অনন্ত চন্দ্র শিল, আব্দুল কাদির, মনোয়ারা বেগম হ্যাপি ও বনানী ঘোষ, সদস্য মনিলাল দাশ, ইসলাম উদ্দিন, ফারুক আহমদ, মোজাহিদুল ইসলাম, আব্দুর রহিম ও আব্দুর রব।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন শাহ মো ওয়াইছ মিয়া। মাসুক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, আজমল আলী, অলিউর রহমান, অনন্ত চন্দ্র শিল, আব্দুল কাদির, মনোয়ারা বেগম হ্যাপি ও অনন্ত শিল।