শান্তিগঞ্জে শিরনীর আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ আটক ১ জন

প্রকাশিত February 22, 2025
শান্তিগঞ্জে শিরনীর আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ আটক ১ জন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি/৯ ফাল্গুন) সকালে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নূর মিয়া ও আশিক মিয়া গ্রামে শিরনীর আয়োজন করেন। সন্ধ্যায় তাদের প্রতিপক্ষ আবদাল মিয়া ও সুফি মিয়ার পক্ষ থেকে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, শনিবার তারাও শিরনীর আয়োজন করবেন। তখন থেকেই উত্তেজনা ছড়াতে থাকে। এর জের ধরে শনিবার সকালে সংঘর্ষের সূত্রপাত হয়।
শাস্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। বৃষ্টির কামনায় শিরনির আয়োজনকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে।