নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক দিনে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি সাড়ে ৮০ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি/৫ ফাল্গুন) সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন দুই জেলার বাংলাবাজার, প্রতাপপুর, কালাসাদেক, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, পান্থুমাই ও সোনারহাট বিওপি অভিযান পরিচালনা করে।
এ সময় ৪ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় স্কিন সাইন ক্রিম, কফি, চিনি, কমলা, ডাবর গোলাবেরি ক্রিম, ফুচকা, গরু, পেপার ন্যাকপিন, বেটনোভেট এন ক্রিম, ভ্যাসলিন লোশন, পটাশ ফার্টিলাইজার, শাড়ি, শুটকি, ডাবর রেড টুথপেস্ট, হাজমোলা, অডোনিল, ডাবর আমলা হেয়ার অয়েল, চকলেট, জিরা ও মদ আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মো নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।