ব্রাহ্মণবাড়িয়ায় দুই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত February 15, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় দুই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলার বাঞ্ছারামপুর উপজেলার সুলতানপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ২০ কেজি গাঁজা উদ্ধার এবং মো রমজান আলী (৪০, পিতা মোহাম্মদ আলী, উত্তর খাড়পাড়া, কসবা, ব্রাহ্মণবাড়িয়া) নামের একজনকে গ্রেফতার ও তার সঙ্গে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
একই দিন রাতে অপর এক অভিযানে আশুগঞ্জ উপজেলার টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার এবং মো হাফিজুর রহমান (৩৬, পিতা ফজলুল হক, উজান কাশিয়ারচর, গৌরীপুর, ময়মনসিংহ) ও রাজেশ চৌহান (৪০, পিতা সুকুমার চৌহান, কালাইছিপাড়া, ব্রাহ্মণবাড়িয়ো সদর, ব্রাহ্মণবাড়িয়া) নামের দুইজনকে গ্রেফতার ও তাদের সঙ্গে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।