বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলা সহ বিভিন্ন দাবিতে বিএনপি সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি/২৯ মাঘ) শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।
পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক ও অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন হোসেন।