বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমান বলেছেন, মেজরিটি- মাইনোরেটি বলতে কিছুই নেই। সব ধর্মের মানুষ মিলে-মিশে প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে।
তিনি আরও বলেছেন, ৫ আগস্ট যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। গুম-খুনের অবশ্যই বিচার হতে হবে।
শনিবার (১ ফেব্রুয়ারি/১৮ মাঘ) দুপুরে সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
দলের সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো আব্দুল্লাহর সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ও অ্যাডভোকেট শিশির মনির।