নিজস্ব প্রতিবেদক : সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযান অব্যাহত রয়েছে। এতে মঙ্গলবার (৭ জানুয়ারি/২৩ পৌষ) আটক হয়েছে ১ কোটি ৬ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানী মালামাল। বেশ কয়েকটি গরুও আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন দুই জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট, তামাবিল, কালাইরাগ, কালাসাদেক, উৎমা ও সংগ্রাম বিওপি অভিযান পরিচালনা করে।
এ সময় ১ কোটি ৬ লাখ ৬৯ হাজার টাকার ভারতীয় গরু, চিনি, গার্নিয়ার ক্রিম, সুপারি, মদ ও বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করা হয়।
এ সম্পর্কে সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।