যতদিন জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারবে ততদিন আন্দোলন চলবে : ডা জাহিদ হোসেন

প্রকাশিত January 1, 2025
যতদিন জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারবে ততদিন আন্দোলন চলবে : ডা জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যতদিন জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারবে ততদিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন অব্যাহত থাকবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সিলেট জেলা ও মহানগর বিএনপির পৃথক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডা এ জেড এম জাহিদ হোসেন বলেন, রাষ্ট্র সংস্কারের জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন তা জনগণের কাছে নিয়ে যেতে হবে।
পাশাপাশি নির্বাচনের জন্যে প্রস্তুত হতেও তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
জেলা বিএনপির সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন, জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
মহানগর বিএনপির সভায় সভাপতিত্ব করেন, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
দুই সাংগঠনিক সভায়ই বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, ডা তাহসিনা রুশদীর লুনা ও ড এনামুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউস, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।