সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘ব্রিজিং ইনোভেশন এন্ড ভেটেরিনারি কেয়ার’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত December 24, 2024
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘ব্রিজিং ইনোভেশন এন্ড ভেটেরিনারি কেয়ার’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে এফ এন এফ কানেক্টের উদ্যোগে ‘ব্রিজিং ইনোভেশন এন্ড ভেটেরিনারি কেয়ার’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর/৯ পৌষ) দিনব্যাপী এই কর্মশালায় আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিকৃবির ট্রেজারার প্রফেসর ড এ টি এম মাহবুব ইলাহী, ডীন প্রফেসর ড মো সিদ্দিকুল ইসলাম ও এফ এন এফ কানেক্টের এজিএম ড কোহিনুর পারভীন।
কর্মশালায় উপাচার্য বলেন, সকলের সহযোগিতা পেলে প্রাণী সম্পদের ভ্যাক্সিনের ক্ষেত্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে। সংবাদ বিজ্ঞপ্তি