নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৩৫ লাখ ৮ হাজার ৮৯০ টাকা মূল্যের চোরাচোলানী পণ্য আটক করেছে।
অভিযান চালায় ৪৮ বিজিবির অধীনস্থ বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই ও কালাসাদেক বিওপি। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থানকাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্লপ জি ক্রিম, জিরা, চিনি, ঔষধ, আপেল, কমলা, বিভিন্ন প্রকার ক্রিম, নানা প্রকার প্রসাধনী ও বাংলাদেশ হতে পাচারকালে রসুন আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র তথ্য বিবরণী