নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি বাহারুল আলম বলেছেন, ভেঙে পড়া পুলিশের মনোবল ও কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে আছে।
শনিবার (২১ ডিসেম্বর/৬ পৌষ) সিলেট মহানগর পুলিশ-এসএমপি সদর দপ্তরে বিভাগের সকল ইউনিটের পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা করেন।
আইজিপি বলেন, এক শ্রেণির অসাধু ব্যক্তির হস্তক্ষেপে ৫ আগে্টর পর দায়ের করা মামলায় অনেক নিরীহ ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীকেই গ্রেফতার করা হবে।
তিনি জানান, হয়রানি বন্ধের এবং নিরীহ কাউকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে।
আইজিপি বলেন, গত ১৫ বছরে পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে। দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ এত অপরাধ করেছে যে ক্ষমাপ্রার্থনা ও দুঃখপ্রকাশ ছাড়া কোনো পথ নেই।
তিন উল্লেখ করেন, পুলিশের ওপর জনরোষ পুরোটাই গেছে এসআই ও কনস্টেবলদের ওপর দিয়ে। কর্মকর্তারা কেউ মারা যাননি।
ক্ষুব্ধ কনস্টেবলরা যেসব দাবি জানিয়েছেন সেগুলোর বেশিরভাগই যৌক্তিক বলে পুলিশ প্রধান অভিমত ব্যক্ত করেন।