গোলাপগঞ্জ থেকে প্রায় সাড়ে ৩৭ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত November 29, 2024
গোলাপগঞ্জ থেকে প্রায় সাড়ে ৩৭ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে ৩৭ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার বুঝবন গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো বুলবুল আহমেদ ও মৃত রুবেল আহমেদের মেয়ে শোভা আক্তারকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী