সিলেটের কোম্পানীগঞাজ থানা পুলিশ একটি পিস্তল, গাঁজা এবং অস্ত্র ও মাদক বিক্রির প্রায় সাড়ে ৮ লাখ টাকা সহ এক নারীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিকালীন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের গৌখালেরপাড় গ্রামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কাছাব আলী নামের এক ব্যক্তির স্ত্রী হোছনা বেগমকে (৪৫) গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে ঘরে তল্লাশি চালিয়ে লাইসেন্স বিহীন পিস্তল, গাঁজা ও টাকা জব্দ করা হয়।
হোছনা বেগম দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতদের নাম প্রকাশ করলে ৩ জনকে আসামি দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে কোম্পানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়। তথ্য বিবরণী