বিজিবির সিলেট ব্যাটালিয়ন আটক করেছে কার সহ প্রায় ৬৪ লাখ টাকার চোরাচালানী মালামাল

প্রকাশিত November 15, 2024
বিজিবির সিলেট ব্যাটালিয়ন আটক করেছে কার সহ প্রায় ৬৪ লাখ টাকার চোরাচালানী মালামাল

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দুদিনে একটি প্রাইভেট কার সহ প্রায় ৬৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করেছে।
শুক্রবার (১৫ নভেম্বর/৩০ কার্তিক) পর্যন্ত দুদিনে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় নিভিয়া ক্রিম, অলিভ অয়েল, সাবান, কম্বল, সার, রসুন, বিড়ি, প্রাইভেট কার, মোটরসাইকেল, ট্রলি গাড়ি, মদ, ফেন্সিডিল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়।
আটককৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬৩ লাখ ৮১ হাজার ৭৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।