নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব) সিলেটের কানাইঘাট উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন ফজলকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক বুধবার (৩০ অক্টোবর) রাত পৌণে ১১টার দিকে সিলেট মহানগরীর রিকাবীবাজার এলাকা থেকে নাশকতা মামলায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-৯ গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সিলেট মহানগরীর ক্বিনব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী পংকজ কুমার নিহতের মামলায় বন্দরবাজার এলাকা থেকে বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী