সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার দেশী-বিদেশী চোরাচালানি পণ্য আটক

প্রকাশিত October 29, 2024
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার দেশী-বিদেশী চোরাচালানি পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭২ লাখ টাকার দেশী-বিদেশী চোরচালানি পণ্য আটক করেছে।
সিলেট ব্যাটালিয়ন ২৭ অক্টোবর থেকে ৩ দিনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ২১০ বোতল অলিভ ওয়েল, ১০৮২টি সাবান, ১৬২টি মেহেদি, ৯৬টি ফেন্সিডিল ও ৩৩৭ বোতল মদ এবং বাংলাদেশী ৭ হাজার ৬৮৮ কেজি রসুন, ১টি ট্রলি ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১১টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৪৭ হাজার ৯১০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, বিধি মোতাবেক আটককৃত চোরাচালানি মালামালগুলোর ব্যবস্থা গ্রহণ করা হবে।