নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফখরুল ইসলাম সায়েস্তা ও ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল সোমবার (২৮ অক্টোবর/১২ আশ্বিন) দুপুর পৌণে ২টার দিকে মোগলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে দক্ষিণ সুরমা থানার নাশকতা মামলায় চেয়ারম্যান ফখরুল ইসলাম সায়েস্তাকে গ্রেফতার করে।
একইদিন অপর এক অভিযানে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল দুপুর আড়াইটার দিকে সিলেট মহানগরী এলাকায় অভিযান চালিয়ে কোতয়ালি থানার নাশকতা মামলায় উজ্জ্বলকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে দক্ষিণ সুরমা থানা ও কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী