নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উদ্যোগে টাস্কফোর্স ধলাই নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১৩৬টি কাঠের নৌকা ও ৫০০ ঘনফুট পাথর জব্দ করেছে।
সোমবার (২১ অক্টোবর/৩ কার্তিক) সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ কালাসাদেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ধলাই নদীতে বিজিবির উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার নেতৃত্বে জনপ্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
অভিযানে জব্দকৃত নৌকা ও পাথর ইউনিয়ন পরিষদ মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।