সিলেট মহানগরী থেকে গ্রেফতার কোম্পানীগঞ্জের আওয়ামী লীগ নেতা কালা মিয়া

প্রকাশিত October 20, 2024
সিলেট মহানগরী থেকে গ্রেফতার কোম্পানীগঞ্জের আওয়ামী লীগ নেতা কালা মিয়া

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব আলী কালা মিয়াকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট মহানগরীর পূর্ব দরগা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার মামলায় আফতাব আলী কালা মিয়াকে (৫০, পিতা মৃত আহমদ আলী, কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী