সিলেটে ঐতিহাসিক চাঁদনীঘাটে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রকাশিত October 13, 2024
সিলেটে ঐতিহাসিক চাঁদনীঘাটে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর ঐতিহাসিক চাঁদনীঘাটে সুরমা নদীতে দুর্গা প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হলো।
রবিবার (১৩ অক্টোবর, ২৮ আশ্বিন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রতিমা নিরঞ্জন চলে। এসময় ভক্তরা নেচে গেয়ে দেবী দুর্গাকে বিদায় জানান। এর আগে মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে ট্রাকে করে চাঁদনীঘাটে প্রতিমা নিয়ে আসা হয়।
শারদীয় দুর্গাপূজার শেষদিনে বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা। এতে নারীরা অংশ নেন।
নিরঞ্জন কর্মসূচি উদ্বোধন করেন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো রেজাউল করিম ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী। এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকাশ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর সভাপতি (ভারপ্রাপ্ত) প্রদীপ দাস ও সাধারণ সম্পাদক চন্দন দাশ সহ অন্যান্য নেতাও উপস্থিত ছিলেন।