দোয়ারাবাজারে ট্রাকসহ সাড়ে ৬৩ লাখ টাকার ভারতীয় আপেল আটক করেছে বিজিবি

প্রকাশিত October 11, 2024
দোয়ারাবাজারে ট্রাকসহ সাড়ে ৬৩ লাখ টাকার ভারতীয় আপেল আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সীমান্তর্বতী এলাকা থেকে ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় আপেল বোঝাই একটি ট্রাক আটক করেছে।
শুক্রবার, ১১ অক্টোবর (২৬ আশ্বিন) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদল অভিযান চালিয়ে উপজলোর কিরনপাড়া নামক স্থান হতে ভারতীয় এই আপেল সহ ট্রাকটি আটক করে, যার সিজার মূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় আপেলের এই বড় চালানটি জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি পণ্য স্থানীয় কাস্টমসে জমা করা হবে। সূত্র তথ্য বিবরণী