সিলেটে ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি রাজু শাহীদ ও ’বুলেট মামুনের ক্যাডার’ আব্দুল্লাহ গ্রেফতার

প্রকাশিত October 9, 2024
সিলেটে ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি রাজু শাহীদ ও ’বুলেট মামুনের ক্যাডার’ আব্দুল্লাহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেট মহানগরীতে দুই ওয়ার্ড শ্রমিক লীগের দুই সভাপতি ও এক ক্যাডারকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ বুধবার, ৯ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টার দিকে নয়াসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালি থানার মামালার আসামি ১৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি আজিজুল হাকিম রাজুকে (২৮, আব্দুল লতিফ, আল আমিন, চারদিঘিরপার, সিলেট) গ্রেফতার করে।
একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরেক অভিযানে জেল রোড এলাকা থেকে কোতয়ালি থানার মামলার আসামি ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি শাহীদ শেখকে (২৮, পিতা মৃত আব্দুল লতিফ শেখ, আম্বরখানা বনশ্রী আ/এ, সিলেট) গ্রেফতার করা হয় ।
এছাড়াও রাত সোয়া ৮টার দিকে উত্তর বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালি থানার মামলার আসামি ‘বুলেট মামুনের ক্যাডার’ বাহিনীর সদস্য আব্দুল্লাহকে (২৪, পিতা লোকমান মিয়া, বালুরচর, জেলা সিলেট) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র তথ্য বিবরণী