মানুষের জীবনযাত্রার ধরন হৃদরোগের অন্যতম ঝুঁকিপূর্ণ কারণ : বিভাগীয় কমিশনার

প্রকাশিত September 29, 2024
মানুষের জীবনযাত্রার ধরন হৃদরোগের অন্যতম ঝুঁকিপূর্ণ কারণ : বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, মানুষের জীবনযাত্রার ধরন হৃদরোগের অন্যতম ঝুকিপূর্ণ কারণ। হৃদরোগের লক্ষণগুলো এবং তা থেকে বাঁচার উপায় সম্পর্কে সকলের জেনে রাখা প্রয়োজন। তাই এই ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রবিবার, ২৯ সেপ্টেম্বর (১৪ আশ্বিন) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত আলোচনা সভা ও গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এই রোগ থেকে মুক্ত থাকতে হৃদবান্ধব খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি প্রফেসর ডা এম এ আহবাবের সভাপতিত্বে ও পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিশ্ব হার্ট দিবসের গুরুত্ব তুলে ধরেন, সাধারণ সম্পাদক প্রফেসর ডা মো আমিনুর রহমান লস্কর।
তিনি বলেন, হার্ট এ্যাটাক, স্ট্রোক ও হার্ট ফেইলিউরে বিশ্বব্যাপী প্রতি বছর ২ কোটি ৫ লাখের বেশি মানুষ মৃত্যুবরণ করে।
গণমুখী সেমিনারে আরও বক্তব্য রাখেন, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা ফারজানা তাজিন, সিনিয়র কনসালটেন্ট ডা কৌশিক মজুমদার ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা এস এম হাবিব উল্লাহ সেলিম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সহসভাপতি প্রফেসর ডা মো আলতাফুর রহমান ও প্রফেসর ডা সুধাংশু রঞ্জন দে, যুগ্মকোষাধ্যক্ষ প্রকৌশলী শোয়েব আহমদ মতিন, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি এস আই আজাদ আলী, কার্যকরী কমিটির সদস্য ডা শামীম আহমদ, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক কর্নেল (অব) শাহ আবিদুর রহমান ও উপ পরিচালক ডা মো আব্দুল মুনিম চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কোষাধ্যক্ষ জামিল আহমদ চৌধুরী।
দিনটি উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের অন্যান্য কর্মসূচি ছিল শোভাযাত্রা, সুবিধাবঞ্চিত হৃদরোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা। অনুষ্ঠানে সহযোগিতা করে, সান ফার্মাসিউটিক্যালস ও এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড।