হাবিবুর রহমান হাবিব, শাল্লা : অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার, ২৫ সেপ্টেম্বর (১০ আশ্বিন) জেলা পরিষদ ডাকবাংলোয় পুরনো রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে দলের জন্য কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য
মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি বিএনপি নেতা-কর্মীদের প্রশ্নের উত্তরে জানান, ভবিষ্যতে দল যাকে মনোনয়ন দিবে তার বিজয়ের জন্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় তার সঙ্গে ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মাইদুল হোসেন চৌধুরী ও দিরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ চৌধুরী।