শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রকাশিত September 25, 2024
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সিলেট জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানা এলাকা থেকে সিলেট কোতয়ালি মডেল থানার নাশকতা মামলার পলাতক আসামি সজিবুর রহমানকে গ্রেফতার করে।
তাকে সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।