গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে নর্থ ওয়েস্ট রিজিওনে বসবাসরত কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে ব্রিটেনের অন্যান্য শহরের কমিউনিটি নেতাদের মতবিনিময় সভায় হজরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সকল বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ দ্রুত সম্পাদন ও বিমান ভাড়া হ্রাস করার দাবি জানানো হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর দুপুরে ওল্ডহাম শহরের ওবিএ মিলেনিয়াম সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রবাসীদের বাংলাদেশী পাসপোর্টকে দেশে আইডি হিসাবে স্বীকৃতি প্রদান, পাওয়ার অব অ্যাটর্নির ক্ষেত্রে ব্রিটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ এবং অতিসত্বর এনআইডি কার্ড প্রদানের দাবিও জানানো হয়েছে।
প্রবীণ কমিউনিটি লিডার খোন্দকার আব্দুল মছব্বির এমবিইর সভাপতিত্বে এবং গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী। বিশেষ
অতিথি ছিলেন, বিশিষ্ট কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো কনভেনার বিশিষ্ট ব্যবসায়ী মসুদ আহমদ, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব সুরাবুর রহমান, বিশিষ্ট কমিউনিটি সংগঠক নাজমুল ইসলাম, কাউন্সিলার মন্তাজ আলী আজাদ ও সৈয়দ মুজিবুর রহমান ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মুজিবুর রহমান মুজিব, মুমিন খান, মোহাম্মদ আলী সালিক, এ বি রুনেল, দেওয়ান মহসিন আহমেদ, দবির আলী, মদরিছ আলী, মোহাম্মদ শিপার মিয়া, সৈয়দ সাইফুল ইসলাম সুমিত, শফিক মিয়া, জুয়েল মিয়া প্রমুখ ।
বক্তারা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে গঠনের প্রেক্ষাপট তুলে ধরে নর্থ ওয়েস্ট রিজিওনের সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি